ইরান ইস্যুতে ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৬:০১
ইরান ইস্যুতে ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের


ইরান যুদ্ধের অবসানের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করলে ওমানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজন হলে ওমানে বোমা হামলা চালানোর কথাও বলেছেন তিনি।


সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়ংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন। ওমান ও ইরানের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চলার মধ্যেই তাঁর এই বক্তব্য এলো।


ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তাঁর বক্তব্যে ইরানের ওপরও চাপ অব্যাহত রাখার ইঙ্গিত পাওয়া গেছে।


এদিকে ইরান ও ওমান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি সম্ভাব্য রুট নিয়ে সমঝোতায় পৌঁছেছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে দুই দেশ যৌথ বিবৃতির প্রস্তুতিও নিচ্ছে বলে জানা গেছে।


ট্রাম্প এর আগে বারবার দাবি করেছেন, ইরান যুদ্ধ দ্রুত শেষ করার সুযোগ রয়েছে। তবে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের অবসানে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই দেশের মধ্যে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সমঝোতার সময়সীমাও সোমবার শেষ হয়েছে।


হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সেখানে নৌযান চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সোমবার তেলবাজারেও এই অচলাবস্থার প্রভাব লক্ষ্য করা গেছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য