ইরানকে যুদ্ধ শেষ করতে বাধ্য করতে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন তিনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ট্রাম্পের এমন বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
তিনি বলেন, হরমুজ ইরানেরই থাকবে। এই জলপথে ইরানের নিয়ন্ত্রণ আগের মতোই বজায় থাকবে এবং যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা চুক্তি ছিল ‘যুদ্ধের অবসান’-সংক্রান্ত একটি চুক্তি; এটি কেবল যুদ্ধবিরতি ছিল না।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ওই চুক্তি লঙ্ঘন করেছে। এর ফলে আবারও সংঘর্ষ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।