দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৫
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত



দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, আগুন লাগার সময় নিহতরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি।


ঘটনাটি এখনও তদন্তাধীন থাকায় নিহত ছয় বাংলাদেশির নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষে মরদেহগুলো উদ্ধার করেছে।


অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ ও ফায়ার সার্ভিস।


এদিকে, নিহতদের পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় সহায়তায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ছয় বাংলাদেশিই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য