বাস ভাড়া কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩
বাস ভাড়া কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা


জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা এবং মহানগর এলাকার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়।


সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে যাত্রীদের ১৭ পয়সা বেশি দিতে হবে।


একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এখানেও ভাড়া বেড়েছে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা।


এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।


মালিক সমিতির প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা করার কথা বলা হয়েছিল।


এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দিয়েছিল পরিবহন মালিক সমিতি।


তবে শেষ পর্যন্ত মালিকদের প্রস্তাবিত ২০ পয়সার পরিবর্তে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য