ভেড়ামারায় নিখোঁজের একদিন পর খালে মিলল প্রতিবন্ধীর মরদেহ

দে
মাসুদ রানা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৮
ভেড়ামারায় নিখোঁজের একদিন পর খালে মিলল প্রতিবন্ধীর মরদেহ

কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের একদিন পর বুদ্ধি ও বাক প্রতিবন্ধী কিশোর মোঃ জিহাদ হোসেনের(১৫) মরদেহ ভাসমান অবস্থায় খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সে বাড়ি থেকে নিখোঁজ হয়।


গআজ মঙ্গলবার(২২সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ বাহাদুরপুরের জামালপুর এলাকার আমিরুল ইসলামের পানবরজের খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে। 


জিহাদ মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর কারিগর পাড়ার হাসান আলীর ছেলে। 


পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে আটটার সময় বুদ্ধি ও বাক প্রতিবন্ধী জিহাদ তার বাবার সাথে সকালের খাবার খায়। তাকে সাধারণত বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখা হত। তার বাবা হাসান সোমবার সকালে মাছ মারার জন্য তৈরি হতে গেলে, এর ফাঁকে সে বাড়ি থেকে চলে যায়। এ সময় অনেক খোঁজাখুজি করে পাওয়া না গেলে, রাতে তার সন্ধানে মাইকিং করা হয়। মঙ্গলবার দুপুর দুইটার দিকে জিহাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে পানচাষি আমিরুল ইসলাম তার পানবরজের পাশের খালে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে। 



ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন,আমরা নিখোঁজ প্রতিবন্ধী কিশোর জিহাদের ভাসমান মরদেহটি উদ্ধার করেছি।তার সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য