কিশোরগঞ্জে বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১
কিশোরগঞ্জে বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান


নীলফামারীর কিশোরগঞ্জে বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ ঘোষণা অনুষ্ঠান করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ ঘোষণা অনুষ্ঠান করা হয়। উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আরিফুর রহমান।


বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী,যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আখতারুল ইসলাম।আরো বক্তব্য দেন মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, রণচন্ডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, ক্রাইম রিপোর্টার্স এসোশিয়েসনের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি শাকিল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন এপির ভারপ্রাপ্ত ম্যানেজার স্বপন কিসপট্টা।


এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ,শিশু ও যুব ফোরামের সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও বাল্যবিবাহ রোধে স্টেক হোল্ডার হিসেবে মহিলা বিষয়ক কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা,আনছার ভিডিপি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রাম্য পুলিশকে কাজ করার পরমর্শ দেন।


পরিশেষে তিনি এসব কার্যক্রম বাস্তবায়নে কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণায় মুখ্য ভূমিকা পালন করায় কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ইউএনও,সমাজ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। ৯টি ইউনিয়নের গ্রাম্য পুলিশ ঝড়-বৃষ্টি ও অন্ধকার উপেক্ষা করে দায়িত্ব পালনের দুর্ভোগ রোধে তাদের মাঝে ছাতা ও টর্চ লাইট উপহার দেওয়া দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য