৭০ বছর বয়সী নানার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের নাতনি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:১৮
৭০ বছর বয়সী নানার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের নাতনি


ভারতের উত্তরপ্রদেশে ১৬ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী বর্তমানে প্রায় আড়াই মাসের অন্তঃসত্ত্বা।


শনিবার (২২ আগস্ট) উত্তরপ্রদেশের হাথরাস জেলা পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই কিশোরীর অভিযোগ, প্রায় তিন মাস ধরে তার নানা তাকে যৌন নির্যাতন করে আসছিলেন। মা-হারা কিশোরীটি তার বাবা ও নানার সঙ্গে বসবাস করত।


কিশোরীর অভিযোগ, তার বাবা কাজের জন্য বাড়ির বাইরে গেলে নানা তাকে একা পেয়ে যৌন নির্যাতন করতেন। গত ২০ জুন থেকে এ ধরনের নির্যাতন শুরু হয় বলে পুলিশকে জানিয়েছে সে।


শনিবার পেটে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, কিশোরীটি অন্তঃসত্ত্বা।


হাথরাসের সার্কেল অফিসার অমিত পাঠক জানান, জেলা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপরই অভিযুক্ত নানাকে গ্রেপ্তার করা হয়।


ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযোগের বিস্তারিত যাচাই করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য