সিরিজে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, উইকেটের আচরণ এবং প্রথম ম্যাচে বোলারদের পারফরম্যান্স বিবেচনায় নিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শুরুতে নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই দলের লক্ষ্য বলে জানান তিনি।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে খেলা অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে। তিনি তাসকিন আহমেদ ও নাহিদ রানার সঙ্গে পেস আক্রমণের দায়িত্ব পালন করবেন।
ব্যাটিং বিভাগে আস্থা রাখা হয়েছে আগের ম্যাচের খেলোয়াড়দের ওপর। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। মিডল অর্ডারে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত। স্পিন আক্রমণে দায়িত্বে থবাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
সিরিজ সমতায় ফেরাতে বাংলাদেশের জন্য এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই শুরু থেকেই বোলারদের কাছ থেকে কার্যকর পারফরম্যান্স এবং ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস প্রত্যাশা করছে দল।াকবেন রিশাদ হোসেন।