সিঙ্গাপুরের বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩
সিঙ্গাপুরের বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ


ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ৩৫ মিনিটে গোল করেন রায়ান স্টুয়ার্ট।


সোমবার (২৮ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে সিঙ্গাপুর। কুলিং ব্রেকের পর আক্রমণের গতি আরও বাড়ায় স্বাগতিকরা।


৩৩ মিনিটে বক্সের কিছুটা বাইরে ডান দিকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। তবে তাদের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।


এর দুই মিনিট পরই বাংলাদেশের রক্ষণ ভাঙে সিঙ্গাপুর। ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট। তাঁর গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।


এ ম্যাচে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজিয়েছে বাংলাদেশ। শুরুর একাদশে রয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত শোম।


প্রথমার্ধের ঘাটতি পুষিয়ে ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে নামবে বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য