সংসদ সচিবালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫
সংসদ সচিবালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন



বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডে ১৫৫ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ০২ ডিসেম্বর পর্যন্ত। কয়েকটি পদে অষ্টম শ্রেণি পাসেও আবেদন করা যাবে।


চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-


প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়


পদসংখ্যা: ২৮টি


সংসদ সচিবালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন 

ইজি ফ্যাশনে নিয়োগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

লোকবল নিয়োগ: ১৫৫ জন


১. পদের নাম: গাইড


পদসংখ্যা: ১টি


বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড- ১১)


শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) পাস।


২. পদের নাম: ক্যাটালগার


পদসংখ্যা: ৩টি


বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড- ১১)


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।


৩. পদের নাম: লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট


পদসংখ্যা: ১টি


বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)


শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রি।


৪. পদের নাম: ফটোগ্রাফার (স্টিল)


পদসংখ্যা: ১টি


বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফির ওপর সনদ থাকতে হবে অথবা কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান হইতে অন্যূন এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা।


৫. পদের নাম: টেকনিশিয়ান (নেটওয়ার্ক)


পদসংখ্যা: ১টি


বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)


শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/নেটওয়ার্কিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।


৬. পদের নাম: টেকনিশিয়ান (হার্ডওয়্যার)


পদসংখ্যা: ৫টি


বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)


শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/হার্ডওয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।


৭. পদের নাম: টিভি টেকনিশিয়ান


পদসংখ্যা: ২টি


বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)


শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং ২ বৎসরের ট্রেড সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।


৮. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর


পদসংখ্যা: ২৩টি


বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি


৯. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর


পদসংখ্যা: ৫টি


বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি


১০. পদের নাম: গ্রন্থাগার সহকারী


পদসংখ্যা: ২টি


বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।


১১. পদের নাম: সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর


পদসংখ্যা: ১২টি


বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চিসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে।


১২. পদের নাম: অ্যাম্বুলেন্স ড্রাইভার


পদসংখ্যা: ২টি


বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)


শিক্ষাগত যোগ্যতা: অন্যূন ৮ম শ্র্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।


১৩. পদের নাম: ড্রাইভার


পদসংখ্যা: ৬টি


বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)


শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্র্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।


১৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর


পদসংখ্যা: ২২টি


বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)


শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। কম্পিউটারে Word Processing/Data Entry Typing ইত্যাদিতে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ৩০ শব্দ।


১৫. পদের নাম: আইন সহকারী


পদসংখ্যা: ১টি


বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)


শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং কোনো আইনজীবীর সহকারী হিসেবে অন্যূন ৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।


১৬. পদের নাম: অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান


পদসংখ্যা: ১টি


বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)


শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।


১৭. পদের নাম: প্রটোকল অ্যাসিস্ট্যান্ট


পদসংখ্যা: ২টি


বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)


শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটার ইন্টারনেট ও ইমেইল পরিচালনায় দক্ষতা থাকতে হবে।


১৮. পদের নাম: লাইনম্যান


পদসংখ্যা: ২টি


বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)


শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার/ইলেট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল)-সহ এইচএসসি পাস। (২) Operator "Standard Aptitude Test" উত্তীর্ণ হইতে হইবে; এবং (৩) সংশ্লিষ্ট কাজে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


১৯. পদের নাম: ক্যামেরাম্যান সহকারী


পদসংখ্যা: ১টি


বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)


শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


২০. পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট


পদসংখ্যা: ২৪টি


বেতন: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)


শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হইবে। মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আনসার/ভিডিপি'র মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত হতে হবে।


২১. পদের নাম: মোয়াজ্জিন


পদসংখ্যা: ১টি


বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)


শিক্ষাগত যোগ্যতা: আলিম এবং ক্বারিয়ানা পাস হতে হবে। সুকণ্ঠের অধিকারী হতে হবে।


২২. পদের নাম: মেকানিক গ্রেড-সি


পদসংখ্যা: ১টি


বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল হইতে অন্যূন ৬ মাসের অটোমোবাইলের ওপর প্রশিক্ষণসহ ৮ম শ্র্রেণি পাস।


২৩. পদের নাম: অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী


পদসংখ্যা: ৩টি


বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। তবে এই তপশিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্র্রেণি পাস।


২৪. পদের নাম: সহকারী ডেসপাচ রাইডার


পদসংখ্যা: ৩টি


বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। তবে এই তপশিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাস। মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।


২৫. পদের নাম: কামরা পরিচারক/পরিচারিকা


পদসংখ্যা: ১৪টি


বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। তবে এই তপশিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্র্রেণি পাস।


২৬. পদের নাম: নিরাপত্তা প্রহরী


পদসংখ্যা: ১০টি


বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)


শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।


২৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার)


পদসংখ্যা: ৪টি


বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)


শিক্ষাগত যোগ্যতা: পেশাদার ঝাড়ুদার হতে হবে।


২৮. পদের নাম: ক্লিনার/হেল্লার


পদসংখ্যা: ২টি


বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)


শিক্ষাগত যোগ্যতা: অন্যূন ৮ম শ্র্রেণি পাস।


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


আবেদনের শেষ সময়: ০২ ডিসেম্বর ২০২৬

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য