চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ ছুটির সুযোগ। সরকারি ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক (Casual Leave) বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের ছুটি কাটানো সম্ভব হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী৫ আগস্ট (বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ থেকে ৮ আগস্ট (বুধবার থেকে শনিবার) পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।
অন্যদিকে ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ঈদের ছুটির পরদিন২৭ আগস্ট (বৃহস্পতিবার) নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৬ থেকে ২৯ আগস্ট (বুধবার থেকে শনিবার) পর্যন্ত আবারও টানা চার দিনের অবকাশ মিলবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।
তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। ),