মিরাজের জায়গায় ওয়ানডে অধিনায়ক লিটন দাস, বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৪:৫০
মিরাজের জায়গায় ওয়ানডে অধিনায়ক লিটন দাস, বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে টি-টোয়েন্টির পর এবার সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় দলের নেতৃত্ব দেবেন লিটন। আসন্ন বিশ্বকাপ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।


অন্যদিকে, টেস্ট ক্রিকেটে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই লাল বলের সংস্করণে অধিনায়কের দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।


বুধবার (২৯ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।


তামিম ইকবাল বলেন, লিটন দাসের অধিনায়কত্বে বোর্ড সন্তুষ্ট। তার নেতৃত্বের দক্ষতায় আস্থা রেখেই তাকে সাদা বলের দুই সংস্করণের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তাওহীদ হৃদয়কে সহ-অধিনায়ক করা হয়েছে।


বোর্ড সভাপতি বলেন, মেহেদী হাসান মিরাজও অধিনায়ক হিসেবে সফল ছিলেন। তবে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতেই নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হওয়ার আগে লিটন দাস এ পর্যন্ত ৭টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৩টিতে জয়, ৩টিতে হার এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।


বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্বে এই পরিবর্তনের মাধ্যমে সীমিত ওভারের ক্রিকেটে একক নেতৃত্ব কাঠামো গড়ে তুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য