কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৩:০৯
কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


নীলফামারীর কিশোরগঞ্জ এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে একযোগে বিভিন্ন ইউনিয়নে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫অক্টোবর) সকালে বাহাগিলি ইউনিয়ন পরিষদ চত্বরে,চাঁদখানা বগুলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে,মাগুড়া মিয়া পাড়া এলআর সেন্টারে এ হাত ধোয়া দিবস পালিত হয়।এসময় পৃথক পৃথক স্থানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,গ্রাম উন্নয়ন কমিটির সদস্য,কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ,শিশু ও যুব ফোরামের সদস্য,নিবন্ধিত শিশু উপস্থিত ছিলেন।


দিবসটি উপলক্ষে ওইসব স্থানে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম,পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার সময় সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন তার বক্তব্যে বলেন,নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অভ্যাস ব্যক্তি,পরিবার ও সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করে।

এ ছাড়াও তিনি শিশু ও অভিভাবকদের মধ্যে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল আশা প্রকাশ করেন।পৃথক পৃথক স্থানে কিশোরগঞ্জ এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিয়োজিত পুষ্টি সহায়তা কারীগণ হাত ধোয়া দিবসের সার্বিক দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য