গলাচিপায় পৌর কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন

দে
মো জহিরুল ইসলাম
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩
গলাচিপায় পৌর কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন

‎

‎জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট। গলাচিপায় এই প্রথম জনসম্মুখে ফুটবল টুর্নামেন্টে ট্রফি উন্মোচন, নির্ধারিত দলের মধ্যে লটারি করে গ্রুপ তৈরি ও খেলায় অংশগ্রহণকারী দলগুলোকে জার্সি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সারে ৫ টার দিকে পৌর মঞ্চে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহিবুল্লাহ এনিমের আয়োজনে পৌর ফুটবল টুর্নামেন্টে পৌরসভা সহ উপজেলার ২২ টি দল অংশগ্রহণ করবে। 

‎পৌর কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা ইখতিয়ার কবির, সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম। উদ্বোধনী আয়োজনের শেষ পর্বে ওপেন কনসার্টের আয়োজন করা হয়।  

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য