জবিস্থ পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদের ব্যতিক্রমী উদ্যোগ: সঠিক প্রেডিকশনে বই পুরস্কার

জবিস্থ পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদের ব্যতিক্রমী উদ্যোগ: সঠিক প্রেডিকশনে বই পুরস্কার

ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে - পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় । খেলার উন্মাদনার পাশাপাশি বইপড়ার আগ্রহ বাড়াতে সংগঠনটি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে কেন্দ্র করে নিয়মিত স্কোর প্রেডিকশন প্রতিযোগিতার আয়োজন করছে।


প্রতিযোগিতায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে ম্যাচের সঠিক স্কোর প্রেডিকশন প্রদানকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুই বা তিনজন বিজয়ী নির্বাচন করা হয়। নির্বাচিত বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধভিত্তিক মূল্যবান গ্রন্থ।


পুরস্কার হিসেবে রাখা হয়েছে ড. নাজমুল হক রচিত পঞ্চগড়: ইতিহাস ও লোকঐতিহ্য, পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এ. হাসান প্রধান রচিত পঞ্চগড় জেলা: ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা।


সংগঠনের সভাপতি পাপুন চন্দ্র অধিকারী বলেন, ‘বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তরুণদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়, সেই আগ্রহকে ইতিবাচক ও জ্ঞানচর্চামুখী করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাই, খেলার আনন্দের পাশাপাশি নতুন প্রজন্ম বই পড়ার প্রতিও আগ্রহী হয়ে উঠুক এবং নিজেদের জেলা সম্পর্কে জানুক।’


সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। খেলার উত্তেজনার পাশাপাশি বই উপহার দেওয়ার এমন আয়োজনকে অনেকেই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য