গলাচিপায় চৌরাস্তা যুব সমাজের ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

দে
মো জহিরুল ইসলাম
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২২
গলাচিপায় চৌরাস্তা যুব সমাজের ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।


"মাদক ছেড়ে নাটরীড়াই শক্তি-ক্রীড়াই বল"— এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় চৌরাস্তা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 'ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (১৮ অক্টোবর) রাত ৮:৩০টায় উপজেলার চৌরাস্তাস্থ উদয়ন স্কুল মাঠে এ আকর্ষণীয় নৈশকালীন ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের বিপুল উপস্থিতি লক্ষ করা যায়।

​অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অন্যতম সদস্য, জননেতা জনাব হাসান মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান (সাবেক সভাপতি, গলাচিপা উপজেলা বিএনপি)

​বীর মুক্তিযোদ্ধা জনাব সত্তার হাওলাদার (সাবেক সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা বিএনপি)

​ভিপি মিজানুর রহমান (সাবেক সভাপতি, গলাচিপা পৌর বিএনপি)

​জনাব মোঃ জসিম খান (সাবেক সাধারণ সম্পাদক, গলাচিপা পৌর বিএনপি)

​টুর্নামেন্টটি সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণে ছিলেন মোঃ সুজন মিয়া এবং মোঃ ইয়াসিন তা।

​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে আকর্ষণীয় ট্রফি এবং পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব হাসান মামুন বলেন, "তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রেখে সুস্থ ও সমৃদ্ধ পরিবেশ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে খেলাধুলারমুখী করতে চৌরাস্তা যুব সমাজের এই আয়োজন সত্যি প্রশংসনীয়।"

​পুরস্কার বিতরণী পর্ব শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং সকল দর্শককে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য