ভেড়ামারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহারের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, বরের অর্থদ-

দে
মাসুদ রানা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯
ভেড়ামারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহারের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, বরের অর্থদ-


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার এক বাল্যবিয়ে বন্ধ হলো ও বরের অর্থদ- করে


​গতকাল শুক্রবার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া গ্রামে মোঃ ফজলুর রহমানের নাবালিকা কন্যা মোছাঃ লামিয়া খাতুনের সাথে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মোঃ নাইম আলীর (২১) বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন ভেড়ামারার ডায়নামিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

​অভিযানে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরবর্তীতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী বর মোঃ নাইম আলীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদ- প্রদান করা হয় এবং কনের পরিবার থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়। তবে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য