উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

দে
মোরশেদ আহমেদ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৫:০৪
উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালের উজিরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উজিরপুরে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট রকিবুল ইসলাম।


অনুষ্ঠানে দুর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্ক, সজাগ ও আন্তরিক থাকার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।


এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ও আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য