আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন সাবেক ছাত্রনেতা ও যুবদলের সভাপতি মেহেদী হাসান কনকের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার রাত ৮টার সময় রাঙ্গামাটিয়া গ্ৰামের নিজ বাড়িতে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার । সঞ্চালনা করেন শরিফপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরিফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, সদর উপজেলার তাঁতীদলের সাধারণ সম্পাদক ইমামুল হাসান, শরিফপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক মাস্টার ও সহ সভাপতি হুমায়ুন, শরিফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন খোকা, শরিফপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম মাস্টার, জামালপুর সোনালী ব্যাংকের ঊর্ধতম কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,বিশিষ্ট ধান ব্যবসায়ী নজরুল ইসলাম, মোজাম্মেল হক , বিড়ি ব্যবসায়ী হারুন অর রশিদ হারুন, ডাক্তার মোঃ শওকত জাহান তরুন,রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক রাসেল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক আকন্দ( ঢাকা), ইউনিয়ন সে্চ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর আলী সুবেল, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ফকির, বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহাবুবুর রহমান (মবু) খানের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজিম খান ও রুবেল , উপস্থিত মহিলাদের মধ্যে বক্তব্য রাখেন, শারমিন আক্তার লিমা, রুজি বেগম, রহিমা বেগম, সম খাতুন, প্রমুখ।
আলোচনা শেষে জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনসহ রাঙ্গামাটিয়া গ্ৰামের অসুস্থ ব্যক্তির দের রোগমুক্তি কামনা করে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন রাঙ্গামাটিয়া গ্ৰামের কৃতিসন্তান হাফেজ মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ রাসেল ।