ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবেন না: নাহিদ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৫:২৯
ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবেন না: নাহিদ


বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার দেওয়া প্রেস কনফারেন্স নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ও মঞ্চ নাটক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে নতুনভাবে নিরূপণ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যাওয়া উচিত হবে না। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ভারত সফর একেবারেই অনুচিত হবে। দেশের জনগণও তা মেনে নেবে না।


তিনি আরও বলেন, ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে, তাহলে শেখ হাসিনাকে এবং হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত পাঠাতে হবে। একই সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা এবং বাংলাদেশের নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পরই বন্ধুত্বের কথা বলা উচিত।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য