সিরাজগঞ্জে ৯৭৫ পিস বুপ্রেনরফিনসহ ৬৮ বছরের নারী গ্রেপ্তার

দে
মোঃ হাফিজুর রহমান
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪৮
সিরাজগঞ্জে ৯৭৫ পিস বুপ্রেনরফিনসহ ৬৮ বছরের নারী গ্রেপ্তার


সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছাঃ বেগম নামের ৬৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২'র সদস্যরা।


শনিবার (১৫ আগস্ট) সকালে র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটে রায়গঞ্জ থানাধীন দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মোছাঃ বেগম (৬৮) দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।


র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে দেশের বিভিন্ন এলাকায় পরিবহন ও বিক্রি করে আসছেন।


এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য