রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

দে
এলেন বিশ্বাস
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১
রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দর এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গোলচত্বর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি, ট্রাফিক) উত্তরা বিভাগে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জানান, বিমানবন্দর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়াল সেতু থেকে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিচে ফেলে বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হলে পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, উড়াল সেতু থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য