গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় আটক করে দুই চোরকে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনা ঘটে রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে।
পুলিশ ট্রান্সফরমার চুরির অভিযোগে মো. হৃদয় ও আব্দুস সালামকে গ্রেপ্তার করে গলাচিপা থানায় নিয়ে আসে।
আটক মো. হৃদয় গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের মো. হাসানের ছেলে এবং আব্দুস সালাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. স্বপন হোসেনের ছেলে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুজনকে ধরে ফেলে।
গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অভিযুক্ত দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#