আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি


সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কাছে পাঠানো হয়েছে।


চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এস এম নয়নকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


উল্লেখ্য, নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।


এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তার ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও কল ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের পটিয়াসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য