কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সফল অভিযানে আসামীসহ প্রায় ৭৮ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পন্য আটক

দে
মোঃ সাইফুর রহমান
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪০
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সফল অভিযানে আসামীসহ প্রায় ৭৮ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পন্য আটক

‎গত ০৭ দিনে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় নিজেদের সর্বোচ্চ পেশাদারিত্ব, বীরত্ব ও নিষ্ঠার অনন্য নজির স্থাপন করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অত্যন্ত সুচারুভাবে পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে ০২ জন আসামীসহ আনুমানিক ৭৭ লক্ষ ৭৯ হাজার ১ শত ৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে ।

‎কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি

‎অধিনায়ক জানান 

‎সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সর্বদা আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ,

‎চোরাকারবারিদের যেকোনো দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ এবং জনসাধারণের মনে স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য