কিশোরগঞ্জে শিশু সুরক্ষা ও ক্ষতিকর চর্চা-প্রথা প্রতিরোধে সচেতনতামূলক সভা

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৪:৪৬
কিশোরগঞ্জে শিশু সুরক্ষা ও ক্ষতিকর চর্চা-প্রথা প্রতিরোধে সচেতনতামূলক সভা

আজকের শিশু,আগামী দিনের ভবিষ্যৎ।এই প্রত্যয়কে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশুদের প্রতি ক্ষতিকর চর্চা প্রথা প্রতিরোধে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা বগুলাগাড়ি মুন্সি পাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিশু,কিশোর,কিশোরী,পিতা-মাতা জনপ্রতিনিধি ও কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।


এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। আরো বক্তব্য দেন এপির ভারপ্রাপ্ত ম্যানেজার স্বপন কিসপট্টা প্রমুখ। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী বলেন,আপনারা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিচ্ছেন। সন্তানদের ভালভাবে লেখা-পড়া করাচ্ছেননা,তাদের পাশে দাঁড়াচ্ছেননা।


অন্তত পক্ষে আপনারা আপনাদের সন্তানদের পাশে দাঁড়ান। আপনারা মনে করতে পারেন আমি গরীব মানুষ, আমরা মেয়ে কতদুর যাবে। অথচ পেপার পত্রিকার পাতা খুললে চোখে পড়ে অনেক গরীব পরিবারসহ ভ্যান ওয়ালার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। তারাতো সোনা-রূপা খেয়ে নয়,পান্তা ভাত খেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। তাই আপনাদের সন্তানদেরকে সুযোগ দিলে তারা কেনো পারবেনা। তাই বলবো আপনারা ব্যবসায় মত আপনাদের ছেলে-মেয়েদের পিছনে বিনিয়োগ বা ইনভেস্ট করেন।ভাল স্কুলে, ভাল টিচার দিয়ে লেখা-পড়া করান,তাহলে দেখবেন আপনার সন্তানরা আউটপুট দিবে। এছাড়াও তিনি শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশুদের প্রতি ক্ষতিকর চর্চা-প্রথা প্রতিরোধে নানা সচেতনতামূলক বক্তব্য দেন। 

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য