কিশোরগঞ্জে পুলিশ খদ্দর সেজে গাঁজার গাছ উদ্ধারসহ আটক -১

কিশোরগঞ্জে পুলিশ খদ্দর সেজে গাঁজার গাছ উদ্ধারসহ আটক -১

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে থানা পুলিশ ছদ্মবেশে খদ্দর সেজে একটি বসতবাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধারসহ ১জনকে আটক করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার নিতাই ইউনিয়নের কাচারি পাড়া গ্রাম থেকে গোলাম রাব্বি নামে এক যুবককে আটকসহ ১টি ৬ ফিট লম্বা গাঁজার গাছ উদ্ধার করেন। আটককৃত যুবক উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর কাচারি পাড়া গ্রামের বাসিন্দা লতিবার রহমানের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে,পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে খদ্দর সেজে গাঁজা গাছ কেনার জন্য অভিযুক্ত যুবকের সাথে দেখা করে ৯হাজার টাকা দরদাম করেন। এ দামে রাজি না হলে পরে ছদ্ম বেশি পুলিশ ওই রাতে আবারও দেখা করে ১০ হাজার টাকার কথা বলেন। পরে এ দামে রাজি হলে গাঁজার গাছ দেওয়ার জন্য তার বাড়িতে নিয়ে যায়। এসময় ওৎ পেতে থাকা পুলিশ সদস্যরা তাকে আটকসহ গাঁজার গাছ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বলেন, মঙ্গলবার সকালে মাদক মামলায় অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য