কিশোরগঞ্জে নিখোঁজের ১দিন পর নদী থেকে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:০০
কিশোরগঞ্জে নিখোঁজের ১দিন পর নদী থেকে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার


নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের ১দিন পর চাড়ালকাটা নদী থেকে তাহিবুল ইসলাম(৪০) নামে এক হোটেল শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।


বৃহস্পতিবার সকালে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলি নামক এলাকায় চাড়ালকাটা নদী ও তিস্তা সেচ ক্যানেলের সাইফুন সংলগ্ন মোহনা থেকে এ লাশ উদ্ধার করা হয়।নিহত যুবক নিতাই ইউনিয়নের নিতাই কাচারী পাড়া গ্রামের কাঠমিস্ত্রি ইদ্রিস আলীর ছেলে।

সরেজমিনে জানা গেছে,স্থানীয়রা সকালে চাড়ালকাটা নদীর পানিতে তাহিবুলের উপুড় হয়ে থাকা ভাসমান লাশ দেখতে পায়।পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাঝ নদী থেকে তার লাশ কিনারায় নিয়ে এসে চিত করলে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করে পরিবারকে খবর দেয়।

নিহতের মা তহমিনা বেগম দাবি করে বলেন,আমার ছেলে কিছুটা মানসিকভাবে ভারসাম্য ছিল।বেলতলির বাজারে নিত্যদিন হোটেল শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তাহিবুল বাড়ি থেকে বের হয়ে আসেন।কিন্তু সেদিন আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান মিলেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খবর দিলে এখানে এসে আমার ছেলের লাশ সনাক্ত করি।

কিভাবে কি হইল জানিনা।এব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য