খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আশুলিয়ায় ঢাকা জেলা যুবদলের দোয়া মাহফিল

দে
কাউসার আহমেদ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আশুলিয়ায় ঢাকা জেলা যুবদলের দোয়া মাহফিল


শনিবার (১৫ আগস্ট) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব কনভেনশন হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাসেদ দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, “গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”


তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। রাজনৈতিক জীবনে নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন। তার রাজনৈতিক কর্ম ও অবদানের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন।


অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদল, সাভার ও আশুলিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষার্থীরাও দোয়া মাহফিলে অংশ নেন।


দোয়া মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 


পরে মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য