জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুই মাস বরিশাল বিভাগের সেরা গলাচিপার ইউএনও ইজাজুল হক

জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুই মাস বরিশাল বিভাগের সেরা গলাচিপার ইউএনও ইজাজুল হক

মো. জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা দ্বিতীয় মাসের মতো বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউএনও আবুজর মো. ইজাজুল হক। মে মাসের পর জুন মাসেও তিনি এ কৃতিত্ব ধরে রেখেছেন।

রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।

জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। লক্ষ্যমাত্রা অতিক্রম করে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৫১৯টি, যা শতকরা ১২১ শতাংশ। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। সেখানে নিবন্ধন হয়েছে ২৬৯টি, যা শতকরা ২৩২ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে উপজেলার সার্বিক অর্জনের হার দাঁড়িয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের সর্বোচ্চ।

এদিকে ইউনিয়ন পর্যায়েও গলাচিপা উপজেলা সাফল্য অর্জন করেছে। উপজেলার গাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ে সেরা স্বীকৃতি পেয়েছেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক এ সাফল্য প্রশাসনের কার্যকর উদ্যোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির ফল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য