চট্টগ্রাম বন্দর জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৪:৩৭
চট্টগ্রাম বন্দর জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ



চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) বন্দর বহির্নোঙরে মোটর ট্যাংকার সি স্পাইক ও বাল্ক ক্যারিয়ার সান শাইনের মধ্যে এ সংঘর্ষ হয়।


বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


খবর পেয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে বন্দরের টাগবোট, নৌবাহিনী ও কোস্ট গার্ডের একাধিক জাহাজ অংশ নেয়।


ঘটনার কারণ এবং জাহাজ দুটির ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য