ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজিলা বিএনপির পক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দে
মাসুদ রানা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩১
ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজিলা বিএনপির পক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট ২০২৬) বেলা ৪টায় ভেড়ামারা উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।


উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম রেজার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন ও পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:


বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ (বিশেষ আলোচক),

মোঃ মনিরুল ইসলাম খান, সভাপতি ও সিনিয়র সহসভাপতি, ভেড়ামারা পৌর বিএনপি (বিশেষ আলোচক), মোঃ শফিকুল ইসলাম বিশু (বিশেষ আলোচক) মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি (বিশেষ আলোচক), অধ্যক্ষ আসলাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি (বিশেষ আলোচক) মোঃ আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস), যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি (বিশেষআলোচক) মোঃ জাহিদুর ইসলাম রঞ্জু যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা উপজেলা বিএনপি (বিশেষ অতিথি), মোঃ জানবার হোসেন, সাবেক চেয়ারম্যান, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ ও যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি (বিশেষ অতিথি) আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য