ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১০:২৮
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭


ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


প্রাথমিক তথ্য অনুযায়ী, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।


দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অটোরিকশার একাধিক যাত্রীর মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা সাতজনে পৌঁছানোর তথ্য নিশ্চিত করে পুলিশ।


ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের পরিচয় শনাক্তসহ দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য