ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫
ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ইউনিক পরিবহনের বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসের চালক রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ আবু নোমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পরে চালক একটি লংভেহিকলের সহায়তায় রশি দিয়ে কাভার্ডভ্যানটি টেনে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।


এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য