পাটগ্রামে ইজিবাইককে চাপা দিয়ে দোকানে ঢুকল ট্রাক, নিহত ৩

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮
পাটগ্রামে ইজিবাইককে চাপা দিয়ে দোকানে ঢুকল ট্রাক, নিহত ৩



লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও ব্যবসায়ী সাইফুল ইসলাম।


পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি চলন্ত ট্রাকের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে।


এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন মারা যান।


দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহত পাঁচজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।


স্থানীয় বাসিন্দারা জানান, ইজিবাইকের যাত্রীরা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য