শনিবার স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৩:০৭
শনিবার স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি



দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


বুধবার (২৯ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকের বিষয়ে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।


দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপির সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নতুন রাষ্ট্রপতি নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য