ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টি শিল্প গ্রুপের মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।
মঙ্গলবার (১৫ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জব্দ করা সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরে থাকা প্রায় ৫৭ হাজার কোটি টাকার সম্পদ এবং বিদেশে থাকা প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সন্দেহজনক মনে হলে প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক হিসাব সাময়িকভাবে ফ্রিজ করা হয়। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেউ অনিয়ম করে থাকলেও তদন্তের মাধ্যমে তা সামনে আসবে।
তিনি জানান, শেখ হাসিনার পরিবার এবং এস আলম, নাবিল, বেক্সিমকোসহ ১০টি শিল্প গ্রুপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ তদন্তে একটি যৌথ তদন্ত দল কাজ করছে।
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ইতোমধ্যে সম্পদ জব্দের পাশাপাশি একাধিক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিদেশে থাকা সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা সংস্থার সঙ্গে চুক্তিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রউল্লেখ্য, এসব তথ্য বিএফআইইউ প্রধানের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।হণ করা হয়েছে।