বাংলাদেশে চরমপন্থা ও উগ্রবাদের কোনো স্থান হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশে চরমপন্থা ও উগ্রবাদের কোনো স্থান হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ধনী-গরিবের বৈষম্য দূর করা হবে এবং দেশে চরমপন্থা ও উগ্রবাদের কোনো স্থান থাকবে না। তিনি উগ্রবাদ মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগেরও আহ্বান জানান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে কর্মসংস্থান সৃষ্টি, সম্পদ উৎপাদন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নিয়ে যাওয়া।

পরিবেশ সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, সরকার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে এবং প্রতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১০ হাজার নার্সারি গড়ে তোলার মাধ্যমে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কৃষিখাতের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১৩ লাখ কৃষকের ঋণ পরিশোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। শিক্ষা খাতের উন্নয়নে চলতি বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে এবং ভবিষ্যতে এ খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

স্বাস্থ্য খাতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে এ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার ধাপে ধাপে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর করতে বর্তমানে চালু থাকা বিভিন্ন সরকারি সুবিইউনিভার্সাল কার্-এর আওতায় আনার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য