দেশের দীর্ঘদিনের মামলাজট নিরসনে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ কার্যক্রম আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা গেলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং আদালতের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় প্রি-কেস মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্৪৫ লাখ মামলা বিচারাধীন। আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করা গেলে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি মামলার জট দ্রুত কমানো সম্ভব হবে।
তিনি বলেন, ২০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে প্রি-কেস মেডিয়েশন চালুর ২০২৫ সালের ফেব্রুয়ারি-মে সময়ের তুলনায় ২০২৬ সালের একই সময়ে বিভিন্ন আইনে মামলা দায়ের গড়ে ৬২ দশমিক ০২ শতাংশ কমেছ
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক আদালতের মামল৫১ শতাংশ, বণ্টনসংক্রান্ত মামলা প্রায় ৬৭ শতাং, যৌতুক নিরোধ আইনের মামলা প্রায়৬৮ শতাংশ, নন-এগ্রিকালচারাল টেন্যান্সি আইনের মামলা প্রায় ৫৫ শতাং এবং স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি আইনের প্রিম্পশন মামলা প্রায়৮৮ শতাংশ হ্রাস পেয়েছে।
তিনি বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিচারাধীন যেসব মামলা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলো জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার জন্য পাঠালে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে।
আইনমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আদালত, জেলা লিগ্যাল এইড অফিস, আইনজীবী ও সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে আগামী এক বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সরকারের অর্থায়নে পরিচালিত লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে অসহায় ও প্রান্তিক মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা ও দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টা১০টি জ মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন।
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী এখন থেকে এসব জেলায় নির্ধারিত সাতটি আইনের আওতাভুক্ত মামলার ক্ষেত্রে আদালতে যাওয়ার আগে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে।েলায়ঙ্গাইল—এই শ শা প্রায় ে।পর রায়