বরিশালের বাবুগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে Bangla QR-ভিত্তিক ক্যাশলেস লেনদেনের শুভ উদ্বোধন

বরিশালের বাবুগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে Bangla QR-ভিত্তিক ক্যাশলেস লেনদেনের শুভ উদ্বোধন

‎রিপোর্ট মোরশেদ আহমেদ উজিরপুর বরিশাল

‎বরিশালের বাবুগঞ্জে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে Bangla QR-ভিত্তিক ক্যাশলেস লেনদেন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা Bangla QR-এর মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ লেনদেনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। Bangla QR ব্যবহারের মাধ্যমে ক্রেতা ও ব্যবসায়ীরা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, স্বচ্ছ ও সহজ উপায়ে লেনদেন করতে পারবেন।

‎এ সময় পূবালী ব্যাংক পিএলসি.-এর বাবুগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ শামীম আহমেদ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলে‎অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে Bangla QR ব্যবহারের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয় এবং ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।ন।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য