আন্দোলন চরমে, নীরবতা ভেঙে কড়া বার্তা দিলেন মোদি

আন্দোলন চরমে, নীরবতা ভেঙে কড়া বার্তা দিলেন মোদি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, অভিযোগ সামনে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় পুনঃপরীক্ষা আয়োজন ও দ্রুত ফল প্রকাশ নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সংসদীয় দলের এক বৈঠকে মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে আরও নিরাপদ ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্১৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে পুনঃপরীক্ষা আয়োজন এবং দ্রুত ফল প্রকাশ করা হয়েছে।

রিজিজু আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের শীর্ষ আইনজীবীদের সহায়তায় এমন আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

বৈঠকে মোদি উল্লেখ করেন, প্রশ্নপত্র ফাঁস কোনো একক রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সমস্যা নয়; এটি একটি জাতীয় সমস্যা। তাই এ ধরনের অপরাধ প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মত দেন।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী সাংসদদের শিক্ষার্থীদের সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন। তরুণদের আস্থা অর্জন এবং সরকারের অবস্থান তাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একটি সূত্রের বরাত দিয়ে জানান"তরুণদের বিভ্রান্ত করা সহজ, কিন্তু সঠিক পথ দেখানো কঠিন। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, কিছু গোষ্ঠী শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

এদিকে, সোমবার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিল করেন হাজারো শিক্ষার্থী ও সমর্থক। আন্দোলনকারীরা পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী২০০ জনের বেশি আহত হয়েছেন, যার মধ্যে শতাধিক পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে সহিংসতার পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কি না, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাসূত্র: ভারতীয় গণমাধ্যম।হিনী।

, সংঘর্ষে "ো হয়, মোদি বলেন, থা নিয়েছে। এ ঘটনায়

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য