জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এসব ঘটনায় রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮৬৫ জনের ডিএনএ শনাক্ত করা হয়েছে এবং বাকি ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক নিহত ব্যক্তির মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে এবং গণহত্যার অভিযোগে দায়ীদের শনাক্ত ও বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সব হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য