গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী ছাত্রদলের কর্মসূচি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৬
গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী ছাত্রদলের কর্মসূচি

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে দুই দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ জুলাই এ কর্মসূচি পালন করা হবে।


শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ঘোষণায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৮ ও ২৯ জুলাই (মঙ্গলবার ও বুধবার) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত করবেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করবেন।


এছাড়া কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী শহীদ পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে।


ছাত্রদল জানিয়েছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য