আমরা সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনোই বলিনি: মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনোই বলিনি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনে কথা বলে এসেছে, তবে সংবিধান সংস্কারের কথা কখনোই বলেনি। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি যে ম্যান্ডেট পেয়েছে, তা তাদের নির্বাচনী ইশতেহারের ভিত্তিতেই এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেই দলটি অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি।

মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অবস্থান স্পষ্ট এবং দলটি সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোট ও উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের মতো কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো ঐকমত্য হয়নি এবং এসব বিষয় দলটির নির্বাচনী অঙ্গীকারের অংশও ছিল না।

তিনি আরও বলেন, যে দল জনগণের ভোটে নির্বাচিত হবে, তারা নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে-জুলাই সনদেও সেই বিষয়টি উল্লেখ রয়েছে। বিএনপি তাদের ৩১ দফা এবং জুলাই সনদ—উভয়ের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

বিরোধী দলকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলনকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। তাঁর ভাষায়, ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়ে গণতান্ত্রিক পরিবেশে প্রবেশ করেছে। এখন ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে, কারণ সব পরিবর্তন তাৎক্ষণিকভাবে সম্ভব নয়।

অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি ছিলেন একজন উদার গণতন্ত্রের প্রবক্তা, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও দেশপ্রেমিক। দেশের মানুষের মুক্তি, গণতন্ত্র ও কল্যাণের জন্য তিনি আজীবন কাজ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। তিনি বলেন, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ছিলেন আদর্শ শিক্ষক, গবেষক এবং গণতন্ত্রচর্চার পথিকৃৎ। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

স্মরণসভায় আরও বক্তব্য দেন এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক আবদুল লতিফ মাসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, লেখক আবুল কাশেম হায়দার, বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক এবং নিউ নেশনের সস্কারের কথা কখনোই বলিনি: মির্জা ফখরুল


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য