ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:১৫
ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন।


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে বিরোধীদলীয় সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন।


রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কথা রয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তাকে সহায়তা করছেন সহকারী কর্মকর্তারা।


সংসদ কক্ষেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সাধারণ নির্বাচনের মতো কোনো ভোটকেন্দ্র বা বুথ রাখা হয়নি। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ব্যালট গ্রহণ করে ভোট দিচ্ছেন।


বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই তাৎক্ষণিকভাবে ভোট গণনা করা হবে। মোট কতটি ভোট পড়েছে, কতটি বৈধ হয়েছে এবং দুই প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন—গণনা শেষে তা ঘোষণা করবেন নির্বাচনকর্তা সিইসি।


পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য