ভেড়ামারায় এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দে
মাসুদ রানা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩২
ভেড়ামারায় এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

একটু পাশে দাঁড়ায় সংগঠনের উদ্যোগে ভেড়ামারায় ভবিষ্যৎ শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ রক্ষা ও এস.এস.সি পরীক্ষা ২০২৬ সালে জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 



উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, সদস্য, জাতীয় বিএনপি নির্বাহী কমিটি ও চেয়ারম্যান, লিগ্যাল এডুকেশন কমিটি, বাংলাদেশ বার কাউন্সিল।।



আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডা. গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রফেসর মোঃ আব্দুস সাত্তার, অধ্যক্ষ, ভেড়ামারা সরকারি কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ জাহেদুর রহমান, অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, কুষ্টিয়া। মোঃ রাশেদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। তপন কুমার দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃ দাঃ), ভেড়ামারা, কুষ্টিয়া।



অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, শাহাজান আলী, সদস্য সচিব, বিএনপি, ভেড়ামারা উপজেলা শাখা ও সভাপতি, বিজেএম ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ।



অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এস.এস আল হুসাইন সোহাগ, সদস্য সচিব, ভেড়ামারা উপজেলা সেচ্ছাসেবক দল।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য