রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:২৫
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট



দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। জাতীয় সংসদে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ভোটে তিনি বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পরাজিত হন।


ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। সিইসির তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন এবং ৩৪৩টি ভোটই বৈধ হয়েছে।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আর অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।


রাষ্ট্রপতি পদে প্রার্থী হলেও অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় নিজে ভোট দিতে পারেননি। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার কেবল জাতীয় সংসদ সদস্যরা।


উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের সময় আগামীকাল শুক্রবার নির্ধারিত রয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য