বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:২৮
বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে


বিদেশি ভ্রমণকারীদের জন্য বাংলাদেশের ‘অন অ্যারাইভাল ভিসা’ ও ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু হয়েছে। এখন বিদেশি যাত্রীরা বাংলাদেশে আসার আগেই অনলাইনে এসব ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সম্প্রতি এ সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বা ট্রানজিট ভিসা নিতে ইচ্ছুক বিদেশি যাত্রীরা এখন অনলাইনেই আবেদন করতে পারবেন। এ জন্য একটি কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অন অ্যারাইভাল ভিসার আবেদন ফরম পূরণ করতে পারবেন তারা।

আগের প্রক্রিয়ায় অন অ্যারাইভাল ভিসার জন্য বিদেশি যাত্রীদের ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের নির্ধারিত কাউন্টারে দাঁড়িয়ে আবেদন করতে হতো। এরপর আবেদনে দেওয়া তথ্য যাচাই-বাছাই করতে আরও সময় লাগত। ফলে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হয়ে উঠত।

নতুন ব্যবস্থায় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, বিদেশি যাত্রীরা বিমানবন্দরে আসার আগেই অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ড পূরণ করতে পারবেন। এতে বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগের তুলনায় কম সময় লাগবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য