প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৩:৫০
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন


প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


রোববার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।


এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন।


পরদিন শনিবার (২২ আগস্ট) মন্ত্রীর মর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যক্রমে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা রয়েছে জহির উদ্দিন স্বপনের।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য