মন্ত্রিপরিষদ পুনর্বণ্টনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৪:৫১
মন্ত্রিপরিষদ পুনর্বণ্টনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন


বিএনপি সরকারের মন্ত্রিসভায় আরও চার সংসদ সদস্য যুক্ত হওয়ায় মন্ত্রণালয়গুলোর দায়িত্বে পুনর্বণ্টন করা হচ্ছে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র।


নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।


সূত্রের তথ্য অনুযায়ী, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।


এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা জানা গেছে। ওই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য অথবা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।


প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এ পদে থাকা শামা ওবায়েদ ইসলামও দায়িত্বে থাকবেন বলে সূত্র জানিয়েছে।


এদিকে আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে।


এ ছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।


শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য